শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকার সেগুন গাছ চুরি কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ প্রতিমন্ত্রী বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

যৌথ টাস্কফোর্সের অভিযানে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

হালচাল ডেস্ক / ৪২ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও প্রসাধন সামগ্রী (কসমেটিক্স) জব্দ করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে গত ২২ আগস্ট (শনিবার) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিনহাজুল ইসলাম।

অভিযান চলাকালে রেলস্টেশন চত্বরে অবৈধভাবে পরিবহন ও পাচারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর