শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকার সেগুন গাছ চুরি কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ প্রতিমন্ত্রী বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

হালচাল ডেস্ক / ৪১ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, রাত্রিকালীন টহল ডিউটির সময় খবর আসে বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন গলিতে একটি প্রাইভেটকারে এসে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির গতিপথ রোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতর থাকা চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটকদের তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, দুটি স্ক্রু-ড্রাইভার এবং ডাকাতির কাজে ব্যবহৃত কালো রঙের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫) জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। সিডিএমএস যাচাই করে দেখা গেছে রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে ১টি চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। চক্রের বাকি পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর