বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক / ২১৭ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এবার সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।

ইলিয়াস কাঞ্চন জানান, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে তার নেতৃত্বে। আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির।

জানা গেছে, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন কাঞ্চন।

4727263c5c45c35d3650e6ed464b482d0a2e0214a0e6125e_20250302_133009362

দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়। 

এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের নাম। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর