রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৫৭ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

​

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় এ অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের বাসিন্দা রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা শামীম আনোয়ার (৩২)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই দুইজনকে আটক করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ।

​এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর