রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল সংবাদদাতা / ৫২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬




মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ রুটে চলাচলকারী বিরতিহীন বাসের নির্ধারিত স্টপেজ বা যাত্রা বিরতি পুনর্বহালের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বরে সাধারণ যাত্রী ও সচেতন মহলের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম শীর্ষ পর্যটন ও প্রধান বাণিজ্যিক শহর। কিন্তু সিলেট–হবিগঞ্জ রুটের বিরতিহীন বাসগুলো এখানে যাত্রা বিরতি না করায় প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সিলেটে উন্নত চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, অতীতে এই সার্ভিসের বাসগুলো শ্রীমঙ্গলে নিয়মিত থামলেও পরবর্তীতে তা অযৌক্তিকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে সাধারণ মানুষকে সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় অথবা বাড়তি ভাড়া গুনে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে হয়।

হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে-র সভাপতিত্বে ও নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জনস্বার্থে অতি দ্রুত শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের স্টপেজ চালু না করা হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর