রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত গাছের বুকে বিঁধে থাকা পেরেক অপসারণে কমলগঞ্জে অনন্য উদ্যোগ শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড টাকা ছাড় দেন না ডিএফও: সিপিজি সদস্যদের ৫ মাসের বেতন বকেয়া মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত

কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

হালচাল ডেস্ক / ১১৪ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল। গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চল সবাই কাবাডি খেলি”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ থানার আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার খেলোয়াড়রা এতে অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাও এ আয়োজনের লক্ষ্য।

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে ছিল দর্শকদের করতালি ও উচ্ছ্বাস।

খেলা শেষে পতনউষার ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং কমলগঞ্জ পৌরসভা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাবুজ্জামান শাওন সহ পুলিশের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর