রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য ও বিপুল অস্ত্র জব্দ করেছে বিজিবি

হালচাল ডেস্ক / ৬২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬




সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের সাড়ে সাত মাসে উত্তর-পূর্ব সীমান্তে প্রায় ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত বিজিবির সরাইল রিজিয়নের আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বর্তমানে এই রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপি দায়িত্ব পালন করছে।

অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্যের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে
৪টি পিস্তল, ৬টি এয়ারগান, ৫টি পাইপগান ও ১টি ওয়ান শুটার গান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার, চোরাচালান দমনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলন প্রতিরোধেও ভূমিকা রাখছে বিজিবি।
চলতি অভিযানে ২ হাজার ১২১ ঘনফুট বালু এবং ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় বিজিবি সক্রিয় রয়েছে। সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ের দুর্গম হাওর এলাকায় পানিবন্দী মানুষের কাছে প্রযুক্তির সাহায্যে (ড্রোন ব্যবহার করে) খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকায় অপরাধ দমন ও চোরাচালান রোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর