বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ

নিজস্ব সংবাদদাতা / ২৩ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬



মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে শহরের শ্রীমঙ্গল সড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২) ও সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ইয়াবার একটি বড় চালান নিতে একটি সাদা প্রাইভেটকারে করে কয়েকজন মাদক কারবারি শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল রোডের ‘পঞ্চমী ওয়াশিং সেন্টার’-এর সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে।

পরবর্তীতে গাড়ির চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডের ‘এসএমএস বাস কাউন্টার’-এর সামনে থেকে তার দুই সহযোগী মানিক ও সাব্বিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে দুটি শপিং ব্যাগে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ‘ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫’ নম্বরের সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজারসহ আশপাশের এলাকাগুলোতে বিক্রি করে আসছিল। এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর