শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কুমিল্লায় ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ১১৮ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম, সন্ধ্যায় ৭টায় সদর দক্ষিণের ডিকবাজি মাঠে ও সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিক সফরের এই আগমন ঘিরে কুমিল্লা জেলাজুড়ে চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।    

সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিকবাজি মাঠে বিশাল ধানী জমিতে প্রধান মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও একইভাবে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজও সমাপ্তির পথে। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সভাস্থলগুলো।পুরো জেলা ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। সমাবেশ স্থলের আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

 

দলীয় সূত্র জানায়, রবিবার সকালে চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বড় এক জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি জনসভায় অংশ নেবেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর