শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিসিএস ও শিক্ষক নিয়োগের ভুয়া প্রশ্নপত্র অনলাইনে বিক্রি, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১৭২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডি খুলে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করতেন স্বাধীন মিয়া (২৩)। বিষয়টি অনেকের জানা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তেমন কোনো অভিযোগ আসেনি। তবে সম্প্রতি রাজধানীর একটি থানায় অভিযোগ দায়ের হলে নড়েচড়ে বসে ডিবি। তারা তদন্তে নেমে অভিযোগের সত্যতা পান। এরপর প্রতারণার মূলহোতা স্বাধীনকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেছেন, তিনি বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কমন দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ।

তিনি জানান, রাজধানীর পল্লবী থানা এলাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জাহিদ খান নামে ভুয়া আইডি খুলে প্রশ্নপত্র বিক্রি ও কমন দেওয়ার নামে প্রতারণা চালাতেন।

ডিবি কর্মকর্তা আরও জানান, স্বাধীন বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদের এমসিকিউ পরীক্ষা ইত্যাদির শতভাগ কমন অরিজিনাল কপি সরবরাহের চটকদার পোস্ট দিতেন। বিষয়টি ডিবির নজরে আসে। এরপর মঙ্গলবার পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বাধীন ডিবিকে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক প্রোফাইল চালিয়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিতেন। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। তিনি এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর