রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের নানান ভোগান্তিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চৌমুহনী চত্বরে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডা. এস.কে. নাহিদ এর সভাপতিত্বে ও তারেকুল ইসলাম পাটোয়ারির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজ সেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদ, ভূইয়া রাজন রাজাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স অন্যান্য উপজেলায় চেয়ে সেবায় অনেক পিছিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দূর করতে হবে। রোগীদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সকল অব্যবস্থাপনা দূর করার দাবী জানান।

মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর