বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

শ্রীমঙ্গলে নৃত্য-গীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর করম উৎসব উদযাপন

ডেস্ক রিপোর্ট / ১৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠ রঙে-আলোয় আর সুরে ভরে উঠেছিল। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের প্রাণের উৎসব কারাম পূজা যেন মিলনমেলায় রূপ নিয়েছিল।

রঙিন শাড়ি, ফুলে সাজানো চুল, মাথায় সাজানো ঝুড়ি আর তালমিলিয়ে নাচ- সব মিলিয়ে চারপাশে সৃষ্টি হয়েছিল এক অনন্য আবহ।

কারাম উৎসব মূলত ফসল, উর্বরতা ও ভ্রাতৃত্বের প্রতীক। তাই এই দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন একত্রিত হয়ে নৃত্য-গীতের মাধ্যমে তাঁদের আনন্দ-উল্লাস প্রকাশ করেন। এ যেন শুধু একটি ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়- এটি তাঁদের অস্তিত্ব, সংস্কৃতি ও পরিচয়ের উজ্জ্বল বহিঃপ্রকাশ।

কালিঘাট চা বাগানের মাঠে তরুণীরা দলবদ্ধ হয়ে নাচতে নাচতে মাথার ওপরে তুলেছিলেন কারাম গাছ সাজানো ঝুড়ি। ঢোল, করতাল আর লোকগানের ছন্দে একসাথে ঝংকার তোলে তাদের পা। এক মুহূর্তের জন্যও দর্শকদের চোখ সরেনি এই মনোমুগ্ধকর দৃশ্য থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসলাম উদ্দিন।

তিনি বলেন, ‘কারাম উৎসব শুধু একটি উৎসব নয়, এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মূলধারা। এই ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সব সময় তাদেরকে সহযোগিতা করবে।’

উৎসবটি আয়োজন করে কারাম উৎসব উদযাপন কমিটি; সহযোগিতায় ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

দিনভর চলা এ আয়োজনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি- সবাই মেতে ওঠেন আনন্দে।

এটি শুধু একটি উৎসব নয়, কারাম পূজা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা, বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। তাই এই উৎসবের প্রাণোচ্ছলতা ছড়িয়ে যায় মাঠের চারপাশ থেকে প্রত্যেকের হৃদয়ে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর