বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

সিলেটে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জ/ব্দ

অনলাইন ডেস্ক / ২০৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সিলেটে ভারতীয় পণ্যে বিশাল চালান জব্দ করেছে বর্ডার গাার্ড বাংলাদেশ- বিজিবি (৪৮ ব্যাটালিয়ন)। বৃহস্পতিবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সংগ্রাম, ডিবিরহাওর বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা, সুনামগঞ্জের ছাতক উপজেলার লাফার্জ বিওপি বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চোরাই পণ্য বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার এবং টাটা ট্রাক জব্দ করে।

বুধবার দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য-৪ কোটি ৫৭ লাথ ৩ হাজার ৫৩০ টাকা।

বিজিবি জানায়, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে আইনীগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর