বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

উৎমাছড়ায় ২ লাখ কালোপাথর জব্দ

অনলাইন ডেস্ক / ২৯৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

এবার সাদাপাথরের পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট কালোপাথর জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার উৎমাছড়া ঘেঁষে অবস্থিত চরার বাজার আদর্শগ্রামে অভিযান চালিয় এসব কালো রঙের পাথর জব্দ করা হয়। ৪৮ বিজিবি সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান চালায়।

জানা গেছে, বিজিবির উৎমা বিওপির সংলগ্ন উৎমাছড়া নদী থেকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাথর মজুত করে আসছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চরার বাজার আদর্শগ্রামে প্রায় দুই লাখ ঘনফুট কালো রঙের পাথর মজুত রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিজিবির কঠোর নজরদারির কারণে এসব পাথর পাচার করতে ব্যর্থ হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ ও আইনি ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত এসব পাথর উৎমাছড়ায় পুনঃস্থাপন করা হবে।

সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে জড়িত কাউকে আটক করতে পারেননি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর