বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বাড়ি ফেরার পথে গত সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে সুজিত সতনামী টুনু (৩৮) বজ্রপাতে মারা যায়।

জানা যায়, পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শ্রমিক টেক্কু সতনামীর ছেলে সুজিত সতনামী টুনু পাত্রখোলা চা বাগানের পার্শ্ববর্তী মাতালি হাওরে নিজ টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যায়। এ সময়ে আকাশে মেঘের তর্জন গর্জন দেখে দ্রুত কীটনাশক প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সুজিত সতনামী টুনু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে আর্থিক অনুদান পাওয়া গেলে নিহতের পরিবারকে সহায়তা করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর