বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

রংপুরে বিদেশি পিস্তল, গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২০৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

দিনাজপুর সদরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বড়গ্রাম ছাইথুনখুড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে মোসলেম (৩৫) ও মুরসালিন বাবু (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দিনাজপুর জেলার কোতয়ালী থানার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় মুরসালিন বাবু নামের স্থানীয় এক বাসিন্দার ঘরের তালাবদ্ধ একটি ট্রাংক থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে অবৈধ অস্ত্র মজুদ রাখার অভিযোগে মুরসালিনসহ তার ভাই মোসলেমকে গ্রেপ্তার করে র‌্যাব। 

স্থানীয়রা জানান, অস্ত্রের ভয়ভীতি ছড়িয়ে নানা অপকর্মে লিপ্ত কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কারণে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে ছিল। র‌্যাবের এ অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অস্ত্রধারী, সন্ত্রাসী ও সমাজবিরোধীদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযানে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এলাকায় অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্র ও গুলিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর