সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

৭ আগস্ট হইচইয়ে শুরু হচ্ছে ‘তাণ্ডব’!

অনলাইন ডেস্ক / ২৫০ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটি মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। হইচই-তে এই ৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমার এই স্ট্রিমিং।

পরিচালনায় আছেন রায়হান রাফী, আর প্রধান চরিত্রে রয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই, যারা প্রত্যেকে পর্দায় রেখেছেন দুর্দান্ত ও শক্তিশালী উপস্থিতি।

ক্ষমতা, প্রতিশোধ আর রাজনীতির জটিল আবর্তে গড়ে উঠেছে ‘তাণ্ডব’-এর কাহিনি। থ্রিল, ড্রামা এবং অ্যাকশনের অনন্য মিশ্রণে এই গল্পটি দর্শকদের মুগ্ধ করেছিল প্রেক্ষাগৃহে। এবার সেই একই উত্তেজনা পৌঁছাতে যাচ্ছে আপনার ঘরে।

যদি সিনেমা হলে মিস করে থাকেন, চিন্তার কিছু নেই। ৭ই আগস্ট থেকে হইচই-তে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। প্রস্তুত থাকুন, কারণ এবার তাণ্ডব হবে আপনার স্ক্রিনে!


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর