সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক / ১৫৫ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন বৈঠক করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করেন। সফর শেষে দেশে ফেরার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরের নেতৃত্ব দিয়েছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর