শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সামরিক স্থাপনার কাছে থাকা ইরানিদের সরে যেতে ইসরায়েলের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের সতর্কবার্তা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শিগগিরই ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই সতর্কবার্তা এলো।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় দেওয়া দেওয়া একটি পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পোস্টে আইডিএফ বলেছে, ‘সকল ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা। যারা (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশেপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিৎ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না।’

কারণ হিসেবে তারা বলছে, ওইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা সাধারণ ইরানিদের জীবনকে ‘ঝুঁকির মধ্যে ফেলবে’।

এর আগেও গাজা, লেবানন এবং ইয়েমেনে হামলার আগে সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলি বাহিনী। তবে ইরানি নাগরিকদের জন্য প্রথমবারের মতো সরাসরি সতর্কতা জারি করলো আইডিএফ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর