রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মধ্যরাতে ঘুম ভাঙালো ভূমিকম্প, ঢাকায়ও অনুভূত

রিপোর্টার : / ১৯৪ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

ভারতের মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতের এই ভূমিকম্প রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়, যার ফলে অনেকেই মাঝরাতে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন।

বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের নিকটবর্তী অঞ্চলে। এর মাত্রা ছিল ৫ দশমিক ২, আর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৪৭ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর। ভূ-পৃষ্ঠের কাছাকাছি অবস্থানের কারণে এর কম্পন আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ জানায়, মণিপুরের ইম্ফল শহর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৫৪ কিলোমিটার।

ভূমিকম্পের তীব্রতা বেশি না হলেও গভীরতা কম থাকায়, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ রাজধানী ঢাকায় কম্পন ভালোভাবেই অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে না।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর