শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

গায়ক নোবেল গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১০৭ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলার প্রেক্ষিতে আজ সকাল ১১টায় নোবেল ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান  ‘সা রে গা মা’ দিয়ে পরিচিত পান এই গায়ক। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিল, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন।সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন। 

52967_noble

বলে রাখা ভালো, বছর দুই আগে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নেওয়ার প্রতারণায় অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় একদিন রিমান্ডেও ছিলেন এই গায়ক। এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর