রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে চৈত্রঘাট-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ফয়জুল করীমকে বিসিসি মেয়র ঘোষণার মামলা খারিজ, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক / ১৭১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল করে মেয়র ঘোষণার জন্য ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের করা মামলা খারিজ হয়েছে নির্বাচনি ট্রাইব্যুনালে। এই আদেশে ইসলামী আন্দোলন ক্ষোভ প্রকাশ করে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (০৫ মে) নির্ধারিত দিনে শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান আবেদনটি খারিজের ওই আদেশ দেন। আদালতে শুনানিতে অংশ নেন ফয়জুল করীমের আইনজীবীরা।

আদালতের আদেশের পর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মেখ ফজলুল করীম মারুফ ক্ষোভ প্রকাশ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নির্বাচনের দিন যে মাত্রার নৃশংসতার শিকার হয়েছেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার যে ভাষায় কথা বলেছিলেন তাতে তৎকালীন চরম বৈরি পরিবেশে মামলা করার মতো সুযোগ ছিলো না।

তিনি বলেন, এখন আইনি উপায়ে নির্বাচনি আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদের পাপমোচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।

নির্বাচনের প্রায় ২২ মাস পর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের পক্ষে গত ১৭ এপ্রিল আদালতে আবেদনটি দাখিল করেছিলেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এ সময় আদালতে উপস্থিত ছিলেন। বিচারক আবেদনটি পরবর্তী আদেশের জন্য ২৪ এপ্রিল ও পরবর্তী সময়ে ৫ মে তারিখ নির্ধারণ করেছিলেন। আজ দুপুরে এই আবেদনের শুনানির পর বিচারক আদেশ দেন।

মামলার শুনানি শেষে আদালত বলেন, ঘটনাটি দীর্ঘদিন আগের হওয়ায় মামলাটি গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে। এ ছাড়া অন্যান্য প্রক্রিয়াগত বিষয় উল্লেখ করে মামলার আবেদনটি খারিজ করা হলো।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর