শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কাশ্মীর সংঘাতে ভারত-পাকিস্তান কারও স্বার্থ নেই: চীনা পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৬৮ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই সংঘাতে তাদের কারও স্বার্থ নেই।


চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সমকক্ষ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে বলেন, চীন দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে, কারণ কোনো সংঘাত ভারত বা পাকিস্তানের মৌলিক স্বার্থে নয় এবং কোনোভাবেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে না।

শীর্ষ চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব। বেইজিং তার ভাষায়, এই বিষয়ে পাকিস্তানি পক্ষকে সমর্থন করে। তিনি আশা করেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এতে আরও অনেকে আহত হয়।

হামলার পর ভারত ইসলামাবাদে দূতাবাসের কর্মীদের প্রায় অর্ধেক কমিয়ে দেয় এবং ভারতে পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে। পাকিস্তানও সীমান্তে গুরুত্বপূর্ণ আত্তারি চেকপয়েন্ট বন্ধ করে দেয় এবং পাল্টা পদক্ষেপ ঘোষণা করে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর