শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কাশ্মীর হামলা: ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, এই উত্তেজনা বৃদ্ধি পেলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, পাকিস্তানি সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

খাজা আসিফ আরও বলেন, ‘যদি সর্বাত্মক আক্রমণ হয়, তাহলে অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে। ভারতের যেকোনো পদক্ষেপের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত।’

তবে, আলোচনার মাধ্যমে এই বিরোধের সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

খাজা আসিফ ইঙ্গিত দেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযান চালিয়ে গোলাগুলির ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।

এই হুঁশিয়ারি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম শহরের কাছে একটি পর্যটন এলাকায় জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা এই হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, শুক্রবার (২৫ এপ্রিল) ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর