রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

হালচাল ডেস্ক / ৬৮ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬


সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮৪৬/১৫-এস নম্বর সীমান্ত পিলার হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে পাগলাটিলা এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক চোরাকারবারীদের শনাক্তের চেষ্টা চলছে।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর