রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

কমলগঞ্জ সংবাদদাতা / ৫৭ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় এসআই জসিম উদ্দিন, এএসআই মোঃ হামিদুর রহমান, এএসআই সুহেল আহমদ ও এএসআই মোঃ আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে জিআর-১৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার নছরতপুর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে জহির মিয়া (৩৪), জিআর-৫৮ মামলার আসামি শমশেরনগর চা বাগানের রবিদাস লাইনের মৃত গোরজার রবিদাসের ছেলে রাধা রবিদাস (৩৩), সাজাপ্রাপ্ত (জিআর-৪৩/২২) আসামি মৃর্তিংগা চা বাগানের মোকামটিলা এলাকার মৃত নিতাই বাউরীর ছেলে বাবুল বাউরী এবং সিআর-২৪/২৩ (বন) মামলার আসামি ভাদাইর দেউল গ্রামের নওশাদ মিয়ার ছেলে মোঃ জুবায়ের মিয়াকে গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর