রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

কুলাউড়া সংবাদদাতা / ৫৩ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুলাউড়া উপজেলায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুনি খাড়িয়া ওই এলাকার বাসিন্দা রবি খাড়িয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনির মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর