রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ সংবাদদাতা / ৬৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬



বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্কুলের প্রতিষ্টাতা মোঃ সালাহ উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নতুন ক্যাম্পাস প্রাঙ্গনে স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সরওয়ার শোকরানা নান্না, স্কুল পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহীন, ক্রীড়া সংগঠক শিবলী আহমদ চৌধুরী, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক বিএনপি নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম এবং খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কমলগঞ্জ সরকারি কলেজ মসজিদের ইমাম আব্দুল কালাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নতুন এই ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত ও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর