রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা

রিপোর্টার : / ৪৭ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের প্রধান ফটকের সামনে এই হামলার শিকার হন তিনি। পরে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দ্রুত দৌড়ে আত্মরক্ষা করেন তিনি।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর অতিথি হিসেবে রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার সকালে তার রিসোর্ট থেকে চেক-আউট করার কথা ছিল। সকালে বের হওয়ার সময় রিসোর্টের ফটকে তার ওপর হামলার ঘটনা ঘটলে আত্মরক্ষার্থে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, হাসিব এক নারীর সঙ্গে অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় একদল ব্যক্তি অটোরিকশার গতিরোধ করে তার ওপর অতর্কিত চড়াও হয় এবং মারধর শুরু করে। হামলাকারীদের তাকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার ও হুমকি দিতে শোনা যায়। একপর্যায়ে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

হামলার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান জানান, হাসিবের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জাহিদ আহসান অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর