রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হালচাল ডেস্ক / ৩১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬


আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। শনিবার জেলা প্রশাসন ও জেলা বিএনপির পৃথক ও বৈচিত্র্যময় উদ্যোগে দিনভর মুখরিত ছিল শহর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় দিবসের মূল আলোচনা সভা। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। আধিপত্যবাদকে রুখে দিয়ে সিপাহী-জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল, তা জাতির পথচলাকে চিরতরে বদলে দিয়েছিল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিন।

আলোচকরা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে জেলা জাসাসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে দিবসটির তাৎপর্য ছড়িয়ে দিতে বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বের করা হয় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। র‍্যালিটি শহরের কেন্দ্রস্থল মেয়র চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর