রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রাজনগরে চা বাগান থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হালচাল ডেস্ক / ৮২ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬


মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিমগাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও একই এলাকার বিনতা বাউরী (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মঙ্গল বাউরী ও বিনতা বাউরী উভয়েই পূর্বে বিবাহিত ছিলেন এবং তাদের সন্তানও রয়েছে। প্রায় এক মাস আগে তারা পরিবারের অমতে কোর্ট ম্যারেজ করেন। দ্বিতীয় এই বিয়েকে কেন্দ্র করে উভয় পরিবারে তীব্র কলহ ও অসন্তোষের সৃষ্টি হয়। পারিবারিক এই বিরোধের জেরে রোববার ভোরে তারা মাথিউড়া চা বাগানের মোকাম আকাশি টিলা এলাকায় গিয়ে নিমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার সকালে বাগানের পাহাদার স্বপন রাজভর গাছে দুজনের মরদেহ ঝুলতে দেখে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ বিষয়টি রাজনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর