শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত শ্রীমঙ্গল পৌরসভা; পরিচ্ছন্ন নগর গড়তে মাঠে ইউএনও

ডেস্ক রিপোর্ট / ৪১ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার কোরবানির পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভাকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখতে সকাল থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও কোরবানির নির্ধারিত স্থানগুলোতে একযোগে পরিচালিত হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম।

স্থানীয় বাসিন্দাদের মতে, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও দুর্গন্ধমুক্ত শহর গড়ে তুলতে শ্রীমঙ্গল পৌর কর্তৃপক্ষের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল।

শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। তারা বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ তদারকি করেন এবং দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘ঈদের আনন্দ যেন জনদুর্ভোগে পরিণত না হয়, সেজন্য পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। নাগরিকদের সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক কাজ করছি।’

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সকাল থেকেই দায়িত্ব পালন করছেন। নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর উপহার দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর