রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

মৌলভীবাজারে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৯৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নিয়ে সহযোগিতা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর