রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর মৌলভীবাজারে জেলা পুলিশের কল্যাণ সভা: শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ১২১ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার সংস্কার ও সিন্ডিকেট প্রথা বিলোপসহ বিভিন্ন দাবিতে রবিবার (৭ ডিসেম্বর) থেকে দোকান বন্ধ রাখার এই কর্মসূচি চলবে বলে জানানো হয়। একইসঙ্গে দাবি আদায়ে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করবেন তারা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। 

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

এর আগে, গত ৩০ নভেম্বর সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করেছিলেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর