শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়লো
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট।
তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ ছিল ১৫ অক্টোবর পর্যন্ত।
এবার তৃতীয় দফায় আরও ১৫ দিনের জন্য মেয়াদ বাড়িয়েছে সরকার।
এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর







