বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৫৮ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫


“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ)-এর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা দুর্যোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না হলেও সঠিক কৌশল অবলম্বন করে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষার ওপর জোর দেন এবং দুর্যোগ প্রতিরোধের জন্য পাহাড় কাটা, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করার আহ্বান জানান। এছাড়াও, কুচক্রী মহল থেকে ব্রিটিশ আমলের বজ্রপাত নিষ্ক্রিয় করার অবশিষ্ট পিলারগুলি রক্ষা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।


দিবসটি পালনে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার আগে অনুষ্ঠিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নিয়ে সকলে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর