রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু। এসব জাল দিয়ে তারা মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে। তাই কোনো অবস্থাতেই এ জাল ব্যবহারকারীদের প্রশ্রয় দেওয়া হবে না।

শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, শুধু ব্যবহারকারীরাই নয়, অবৈধ জাল উৎপাদনকারী কারখানা ও বিক্রেতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এসব অবৈধ জালের উৎপাদন বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অভয়াশ্রম গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিত করতে হবে। 

মৎস্য উপদেষ্টা বলেন, মাছ ছাড়াও নানা চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। 

তবে মৎস্য উৎসব আয়োজনের সময় মাছের ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

খনন কার্যক্রম প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, এটি শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না; পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ প্রক্রিয়া তরান্বিত করা হবে। 

ইলিশ আহরণের প্রসঙ্গে তিনি বলেন, জাটকা রক্ষা ও ইলিশ সংরক্ষণে সরকার ইতোমধ্যে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। তবে নদীর নাব্যতা হ্রাস এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে এ মৌসুমে সাগর থেকে নদীতে কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশ আসেনি, যার ফলে আহরণ কিছুটা কম হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ এবং বুড়ির বাঁধ মৎস্যজীবী সমিতির সভাপতি মাসুদ রানা প্রমুখ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর