রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

শ্রীমঙ্গলে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কনসার্ট

ডেস্ক রিপোর্ট / ২২২ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক একটি শুমারী কর্মসূচি এবং ‘Rise Against Suicide – Vol 2’ শীর্ষক একটি সচেতনতামূলক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে আত্মহত্যা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কনসার্ট অনুষ্ঠিত হয়। যার মূল লক্ষ্য আত্মহত্যা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।

এদিন বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

অধ্যায়ের সদস্য শতাব্দী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম ও সামাজিক সংগঠন মানবসেবা’র প্রতিষ্ঠাতা তুহিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যায়ের প্রতিষ্ঠাতা ভূপেন সেন, সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা সদস্য সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অন্যুন চৌধুরী সৌম্য, রাহিন চৌধুরী, প্রজ্ঞা পারমিতা চৌধুরী, বাঁধন আদিত্য প্রমুখ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর