বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

সিলেটে ছেলের হাতে মা খু ন, এখনো অধরা বদরুল

অনলাইন ডেস্ক / ১৭৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের শাহপরাণ আবাসিক এলাকায় ছেলের হাতে মা খুনের ঘটনায় এখনো ধরা পড়েনি বদরুল। তবে তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার রহিমা বেগমের অপর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে বদরুল ইসলামকে (৪২)।

এর আগে রবিবার দিবাগত রাতের কোনো এক সময় বদরুল তার মা রহিমা বেগমকে (৭০) ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান বলে জানান তার স্বজনরা। তিনি ইমামতি পেশায় নিযুক্ত ছিলেন। তবে ৪ মাস আগে চাকরিচ্যুত হন।

তিনি রহিমা বেগম জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামের আব্দুল গফফারের স্ত্রী। বর্তমানে তারা শাহপরান থানার শাহপরান আবাসিক এলাকার ২নং রোডের হেপি কমপ্লেক্সের বাসিন্দা।

ঘটনার দিন বদরুলের পিতা ছিলেন তাবলিগের চিল্লায়। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তার ভাবী দেখেন বাইরে থেকে দরোজা বন্ধ। তিনি অপেক্ষা করে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা দরোজা খুলে দেন।

এরপর সবাই দেখেন, রক্তাক্ত অবস্থায় রহিমা বেগমের লাশ পড়ে আছে। পরে ৯৯৯- এ কল দিলে পুলিশ বাসায় পৌঁছে আলামত সংগ্রহ, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠায়।

শাহপরান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মনির হোসেন বলেন, আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে ধরতে অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর