শিরোনামঃ
সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি
সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের একজন সিলেট মহানগর পুলিশের কমিশনার। অপরজন আরএফএফ’র অতিরিক্ত ডিআইজি।
সোমবার (২৫ আগস্ট) সরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহামন স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেটের বদলিকৃত দুই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার একজন হলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার রেজাউল করিম পিপিএম-সেবা। সেবা পুলিশের অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
অপর পুলিশ কর্মকর্তা হলেন আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর বিপিএম-সেবা। তাকে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসাবে।
এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর







