সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

২৭ বছর পর প্লেব্যাকে আমির খান

অনলাইন ডেস্ক / ২৪৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান অভিনয়ের পাশাপাশি দর্শকদের সুরের মূর্ছনায় ভাসিয়েছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলাম’ছবিতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছিলেন তিনি। এ সিনেমার ‘আতি কেয়া খান্ডালা’ গানে কণ্ঠ দিয়ে মুগ্ধ করেছিলন ঠিকই কিন্তু পরে আর কোনো গান উপহার দেননি আমির। এবার দীর্ঘ ২৭ বছর পর আবারও প্লেব্যাক করছেন তিনি।   

সম্প্রতি এক আলাপচারিতায় গানের প্রসঙ্গে আসতেই আমির বলেন,” আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভালো ছিল, তাই জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার আমি সত্যিই গানের প্রশিক্ষণ নিচ্ছি। বহু বছর ধরেই রেওয়াজ করছি।”

amir-chire_jamen_par_5

ছবির নাম প্রকাশ না করলেও অভিনেতা জানিয়েছে আসন্ন সিনেমাটি কমেডি ঘরনার ছবি। এ ছবিতে ক্যামিও চরিত্রের দেখা যাবে অভিনেতাকে। সিনেমার গল্পে নিয়ে বিস্তারিত কিছু না বললেও আভাস দিয়েছেন। 

আমিরের কথায়, ‘আসন্ন সিনেমাটি বাসু চট্টোপাধ্যায় বা হৃষিকেশ মুখার্জির ছবির মতো। আজকাল আমরা ওই ধরনের গল্প ভুলে গেছি। সাদাসিধে, হৃদয় ছোঁয়া কমেডি। যেখানে কেউ মরে যাচ্ছে না, হুড়োহুড়ি করে জীবন বাঁচাতে হচ্ছে না। একটা দারুণ উষ্ণ অনুভূতি জাগে ছবিটা দেখে। ঠিক যেমন এককাপ গরম চায়ের মতো। এক লহমায় মন ভালো করে দেয়।’

amir-chire_jamen_par_33

নিজের গাওয়া গান নিয়েও কথা বলেন আমির। তিনি বলেন,’আমি এই ছবিতে দুইটি গানে কণ্ঠ দিচ্ছি। আমার সঙ্গীতগুরু সুচেতা ভট্টাচার্য আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।’

বলে রাখা ভালো, সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারা জামিন পার’। এ সিনেমাটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তারে জামিন পার’র সিক্যুয়েল। প্রথম সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছিল, সিক্যুয়েলটিও বেশ সাড়া


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর