শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

১৫টি ইউরোপীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

অনলাইন ডেস্ক / ১৬১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

ইউরোপ-ভিত্তিক ১৫টি সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে রাশিয়া। চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি রুশ সংবাদমাধ্যমের ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে মস্কো। 

সোমবার (৩০ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে এ সংবাদমাধ্যমগুলো রাশিয়াবিরোধী খবর প্রচার করছে এবং ভুল তথ্য দিচ্ছে। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৮টি রাশিয়ান সংবাদমাধ্যমের বিরুদ্ধে ইইউর আরোপিত বিধিনিষেধের প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ব্রাসেলস এবং ইইউ সদস্য দেশগুলোকে বারবার সতর্ক করা হয়েছিল, রাশিয়ান সংবাদমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং অযৌক্তিক বিধিনিষেধের প্রতিক্রিয়ার জানাবে মস্কো। এর দায় সম্পূর্ণরূপে ইইউ এবং জোটের সদস্য রাষ্ট্রগুলোর ওপরই বর্তাবে, যারা বেআইনি সিদ্ধান্তগুলোকে সমর্থন করে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ যদি রুশ সংবাদমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হয়, তাহলে রাশিয়াও তার সর্বশেষ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

তবে মস্কো কোন কোন ইউরোপীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি। 

এরআগে ২০২৪ সালের জুনে ইইউ ভুক্ত ২৫টি দেশের ৮১টি সংবাদমাধ্যম নিষিদ্ধ করে মস্কো।  

সূত্র: তাস


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর