শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন

অনলাইন ডেস্ক / ১৯৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন। পাশাপাশি সংঘাতের সব পক্ষ বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে এসব কথা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের একটি ফ্ল্যাশ মন্তব্যে মার্কিন পদক্ষেপকে ‘একটি বিপজ্জনক মোড়’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০০৩ সালের ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে ওই মন্তব্যে বলা হয়েছে, ‘ইতিহাস বারবার দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ প্রায়শই অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনে, যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী সংঘাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা।’

সামরিক সংঘর্ষের চেয়ে সংলাপকে অগ্রাধিকার দেওয়া একটি পরিমাপিত, কূটনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ‘সর্বোত্তম আশা প্রদান করে’ বলেও মন্তব্য করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর