বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সরাসরি সম্প্রচার হচ্ছে হাসিনার বিচারকাজ (ভিডিও)

অনলাইন ডেস্ক / ১৮৬ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১ জুন) সকালে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। এরপর দুপুর সোয়া ১২টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার শুরু হয়েছে।

এর আগে শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। তিনি বলেন, বিচার এমনভাবে করা হবে যাতে কেউ এর মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অভিযুক্ত অন্যান্যের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে এক হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার।

চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ মোট পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে। একই ধরনের অপরাধের প্রমাণ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর