বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক / ১৮৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয় এতে খালেদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন ও রুয়েল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে মোবারক হোসেনের পক্ষের খালেদ মিয়া গুরুতর আহত হন।

তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতদের মধ্যে ছয়জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর