সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা

উপকূল পেরিয়েছে গভীর নিম্নচাপ, অমাবস্যায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

অনলাইন ডেস্ক / ১২৫ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। এটি বাংলাদেশে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে সক্রিয় রয়েছে। ফলে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে আবহাওয়া অধিদফতর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাগরদ্বীপ ও খেপুপাড়া হয়ে নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। এরপর এটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

এই নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অমাবস্যার কারণে এমনিতেই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে উঁচু থাকে। এর সঙ্গে নিম্নচাপের প্রভাব যোগ হয়ে বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার নিম্নাঞ্চল এবং আশপাশের চর ও দ্বীপগুলো ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো ঘূর্ণিঝড় না হলেও অমাবস্যা ও নিম্নচাপের যুগল প্রভাবে উপকূলীয় জনগণের সতর্ক থাকা জরুরি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, নিম্নচাপটি ধীরে দুর্বল হয়ে যাবে, তবে এর প্রভাবে যে বৃষ্টিপাত ও জলস্ফীতির সম্ভাবনা রয়েছে, তা উপকূলীয় এলাকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সতর্কতা হিসেবে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা পরিস্থিতি নজরে রেখেছেন। সংকেত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে উপকূলীয় জেলা প্রশাসনকে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর