মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল

ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, চলে গেলে বিকল্প খুঁজবে জাতি: সালাউদ্দিন

অনলাইন ডেস্ক / ১৬০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশের খবর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ঝড় উঠেছে এবং এর জন্য অনেকে বিএনপিকে দায়ী করে কথা বলছেন, তখন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন, ‘প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো চাপ নেই। বিএনপি তার পদত্যাগও চায় না।’

তবে ড. ইউনূস স্বেচ্ছায় চলে যেতে চাইলে জাতি বিকল্প বেছে নেবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়’।

শুক্রবার (২৩ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি একথা ব বলেন।

সালাউদ্দিন বলেন, ‘ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুন এবং নির্বাচনি রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। তা পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। জাতি একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

তিনি আরও বলেন, কিন্তু আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্রাচনি রোডম্যাপ ঘোষণা করবেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন সারজিস আলমের এমন বক্তব্যের জবাবে সালাহউদ্দিন বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি, মেয়র হিসেবে রায় প্রাপ্ত হওয়ার পরও ইশরাককে কেনো শপথ পড়ানো হচ্ছে না সেই কারণে আন্দোলন হয়েছে। এ বিষয়টি অন্য দৃষ্টিতে নেয়ার কিছু নেই।

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এমন খবরের ব্যাপারে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় আলোচনা করতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর