মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

সংকট দূর করার একটিই পথ, অতিদ্রুত নির্বাচন: ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

দেশের চলমান সংকট নিরসনে একমাত্র পথ অতিদ্রুত নির্বাচন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো কথা বলে কোনো লাভ নেই।

বৃহস্পতিবার (২২ মে) মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ ইস্যুতে আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল।

ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে বিএনপি মহাসচিব বলেন, আমি আশা করব যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলবার চেষ্টা করবেন।

তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একটিমাত্র পথ, তা হচ্ছে অতিদ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর