রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মিছিলসহ যমুনার সামনে আসছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক / ১৪৫ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে আসতে শুরু করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) বাদ জুমা ছোট-বড় মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় অবস্থান নিচ্ছেন। সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশের মঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় টানা অবস্থান কর্মসূচি চলছে। এই কর্মসূচির শুরুতে নেতৃত্ব দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর ধীরে ধীরে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নিতে থাকেন।

ছাত্র-জনতা শুরু থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। তবে বিএনপিসহ কয়েকটি দল এবং সরকারের মনোভাব হলো, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা। এর মধ্যেই গতকাল খবর আসে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্যালক ও ছেলেসহ মধ্যরাতে দেশ ছেড়েছেন। এরপর থেকে ছাত্র-জনতার নতুন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর