সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ফয়জুল করীমকে বিসিসি মেয়র ঘোষণার মামলা খারিজ, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক / ১৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল করে মেয়র ঘোষণার জন্য ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের করা মামলা খারিজ হয়েছে নির্বাচনি ট্রাইব্যুনালে। এই আদেশে ইসলামী আন্দোলন ক্ষোভ প্রকাশ করে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (০৫ মে) নির্ধারিত দিনে শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান আবেদনটি খারিজের ওই আদেশ দেন। আদালতে শুনানিতে অংশ নেন ফয়জুল করীমের আইনজীবীরা।

আদালতের আদেশের পর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মেখ ফজলুল করীম মারুফ ক্ষোভ প্রকাশ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নির্বাচনের দিন যে মাত্রার নৃশংসতার শিকার হয়েছেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার যে ভাষায় কথা বলেছিলেন তাতে তৎকালীন চরম বৈরি পরিবেশে মামলা করার মতো সুযোগ ছিলো না।

তিনি বলেন, এখন আইনি উপায়ে নির্বাচনি আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদের পাপমোচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।

নির্বাচনের প্রায় ২২ মাস পর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের পক্ষে গত ১৭ এপ্রিল আদালতে আবেদনটি দাখিল করেছিলেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এ সময় আদালতে উপস্থিত ছিলেন। বিচারক আবেদনটি পরবর্তী আদেশের জন্য ২৪ এপ্রিল ও পরবর্তী সময়ে ৫ মে তারিখ নির্ধারণ করেছিলেন। আজ দুপুরে এই আবেদনের শুনানির পর বিচারক আদেশ দেন।

মামলার শুনানি শেষে আদালত বলেন, ঘটনাটি দীর্ঘদিন আগের হওয়ায় মামলাটি গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে। এ ছাড়া অন্যান্য প্রক্রিয়াগত বিষয় উল্লেখ করে মামলার আবেদনটি খারিজ করা হলো।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর